শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

রুবাইয়াত

কাজী রিয়াজুল ইসলাম

এক.
ঘুমের মাঝে রঙিন স্বপ্ন দেখি না তো আজ আর,
বধূর জন্য শাড়ি-চুড়ি কিনতে যাই না বাজার।
রঙিন স্বপ্ন-আশার পথে চলা থেমে গেলো,
সেই একদিনকেই নিয়ে ভাবি পথ খুঁজি আজ বাঁচার।
দুই.
তোমার সকল পরীক্ষাতেই পারবো না আজ করতে পাস,
আমি তোমার খুব দূুর্বল এক ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র দাস।
প্রতি পদে পদে শুধু করে যাচ্ছি হাজার পাপ,
তারপরে তো কেঁদে কেঁদে করি রোজই হা-হুতাশ।
তিন.
ওগো মহান প্রভু সব পাপ ক্ষমা করে দাও,
পাপীর প্রতি এবার তুমি দয়ার চোখে চাও।
‘রহমান’ নাম করছ ধারণ কেন ভয় করবো?
দয়া করে ভালোবেসে কাছে টেনে নাও।
চার.
বেশ উল্লাসে যাচ্ছে বয়ে খর¯à§à¦°à¦¾à§‡à¦¤à¦¾ এই জীবন-নদী,
হঠাৎ করেই একদিন যে তার থেমে যাবে ¯à§à¦°à¦¾à§‡à¦¤à§‡à¦° গতি।
নদীটাকে গভীর করতে খোঁড়াখুঁড়ি করলাম কতো,
কিন্তু বৃথা হলো সবই, লাভ হলো না এক রতি।

অনলাইন আপডেট

আর্কাইভ